দ্বিতীয় দিনের মতো ভোটারদের দ্বারে দ্বারে অমিত...
যশোরে আসন্ন নির্বাচনে সদর-৩ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। মঙ্গলবার শহরের ১ নম্বর ওয়ার্ড ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।