শার্শায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, ...
যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক। আজ সোমবার সকালে উপজেলার গোগা গ্রামের ‘সালামের মোড়’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।