রানার সম্পাদক মুকুল হত্যাকাণ্ডের ২৮ বছরেও খুনিরা প...
দীর্ঘ ২৮ বছরেও উন্মোচিত হলো না যশোরের আলোচিত দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের রহস্য। গত ১৬ বছর ধরে উচ্চ আদালতে আইনি জটিলতায় বন্দি হয়ে আছে চাঞ্চল্যকর এই হত্যা মামলার কার্যক্রম। ফলে আড়াই দশকের বেশি সময় পার হলেও অধরাই রয়ে গেছে ঘাতকরা। এতে বিচার না পেয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত মুকুলের পরিবার এবং যশোরের সাংবাদিক সমাজ।