গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড...
যশোরের অভয়নগরে রাসেল খাঁ (২৪) নামে এক গাঁজা বিক্রেতাকে ৯৭ (সাতানব্বই) দিনের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।