শার্শায় অ্যাসিল্যান্ড ও ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে...
সরকারি জমি ও জনসাধারণের চলাচলের রাস্তা নিয়ে আদালতে ‘মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে যশোরের শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও স্থানীয় ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে। আজ শনিবার প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বেনাপোলের ভবেরবেড় গ্রামের ভুক্তভোগী সাইফুল ইসলাম।