কেশবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন...
যশোরের কেশবপুরে বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।