সীতাকুন্ডে ধর্ষণের শিকার গলাকাটা অবস্থায় উদ্ধার শি...
সীতাকুণ্ড ইকোপার্কের গহীন অরণ্যে রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু ইরা মনি আর নেই। আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত দুই দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেল ফুটফুটে এই শিশুটি।