• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

গণতন্ত্র সুসংহত করতে জামায়াত আমিরের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের বৈঠক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ বুধবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান মাসাতো ওয়াতানাবের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশগ্রহণ করেন। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়।

জাপানি মিশনের পক্ষ থেকে জানানো হয়, তাদের সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও সর্বমহলে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। একইসাথে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও বেগবান করতে জাপান সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিনিধি দলটি আশ্বস্ত করেন।

বৈঠকে ডা. শফিকুর রহমান জাপানি মিশনের এই উদ্যোগকে স্বাগত জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই পর্যবেক্ষক দলের উপস্থিতি দেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে ইতিবাচক ভূমিকা পালন করবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যে উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াত আমিরের সাথে আরও উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।