যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্...
যশোরে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জয়তি সোসাইটির হলরুমে এ চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। চক্ষু চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসার জন্যও আগামীতেএ ধরণের চিকিৎসা ক্যাম্প অব্যাহত থাকবে।