মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের এক বছরের কারাদণ্ড...
যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন মা। অভিযোগের পর প্রশাসনের অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামসহ শরিফুল ইসলাম (২৮) নামে ওই ছেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।