‘বিশ্বকাপ নেই বলে হাহুতাশ করে মরব না’: সালাউদ্দিন...
দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, অথচ সেখানে নেই বাংলাদেশ। ভেন্যু সংক্রান্ত জটিলতায় আইসিসির সঙ্গে বনিবনা না হওয়ায় লাল-সবুজের প্রতিনিধিদের বদলে খেলছে স্কটল্যান্ড। এমন এক বিষণ্ণ আবহে আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। টুর্নামেন্টে ধূমকেতু একাদশের হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন আজ স্পষ্ট জানিয়ে দিলেন—যা নেই, তা নিয়ে পড়ে থাকার মানুষ তিনি নন।