নিষিদ্ধ হওয়ার পরও গোপনে তৎপরতা: যশোরে ছাত্রলীগের প...
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রকাশ্য কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যশোর জেলা ছাত্রলীগের বিরুদ্ধে।