অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার...
যশোরের অভয়নগরে এক হাজার ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমন মোল্যা (৩২) ও আকাশ বিশ্বাস (৩০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট এলাকায় মডেল কলেজসংলগ্ন হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।