বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার...
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ মো. মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে আগে আরও চারটি মামলা রয়েছে।