ঝিকরগাছায় জীবিত মানুষকে ভোটার তালিকায় 'মৃত' দেখিয়ে...
যশোরের ঝিকরগাছায় জীবিত এক ব্যক্তিকে ভোটার তালিকায় মৃত দেখিয়ে নাম কর্তনের অভিযোগ উঠেছে। ভোট দিতে গিয়ে নিজের নাম না পেয়ে নির্বাচন অফিসে যোগাযোগ করার পর বিষয়টি জানতে পারেন ৮৬ বছর বয়সী মোঃ নজরুল ইসলাম। এ ঘটনায় ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহ ও যাচাই প্রক্রিয়ায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে।