যশোরে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন...
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিইআরএম)। রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে দলিত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করা হয়।