স্বাধীনতা দিবসে বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের ম...
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ড এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের মধ্যে বর্ণিল আয়োজনে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার এই গৌরবময় দিনে সীমান্তে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ আয়োজন করা হয়।