• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাঘারপাড়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪
ছবির ক্যাপশন: ad728

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
একই স্থানে দুই গ্রুপ সমাবেশ ডাকায় যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসন  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নিবার্হী অফিসার ভুপালী সরকার স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। চিঠিতে বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্রি মোড় হতে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকায় ও উপজেলা মোড়সহ আশেপাশে সকল প্রকার সমাবেশ, বিক্ষোভ মিছিল গনজমায়েত, মাইক ব্যবহার, সভা সমাবেশ নিষিদ্ধ থাকবে।

বাঘারপাড়া উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, একই স্থানে দুটি গ্রুপের সমাবেশ ডাকায় জননিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর সদরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।