• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর হাত ধরে চার সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সার্কিট হাউস পাড়াসহ আশপাশের এলাকায় চারটি সড়ক ও ড্রেন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফলক উন্মোচনের মাধ্যমে এসব উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পৌর এলাকার আব্দুল হালিম রোডের দুটি বাই-লেন এবং সার্কিট হাউস পাড়া রোডের দুটি বাই-লেনের পাকা রাস্তা ও ড্রেন নির্মাণকাজ। নতুন এসব ড্রেন ও সড়ক নির্মিত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সুগম হবে বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ ও সদস্যসচিব আনসারুল হক রানাসহ স্থানীয় বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।