চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি, আদালতে মা...
যশোরের চৌগাছা বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও চৌগাছা নিরিবিলি পাড়ার আতিকুর রহমান লেন্টু বাদী হয়ে 'বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী চৌগাছা আদালত, যশোরে' মামলাটি দায়ের করেন (মামলা নং- ১৪২৫৩৯/২০২৬)। ১৪৩/৪৪৮/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬ ধারায় মামলাটি হয়েছে।