কেশবপুরে ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন...
যশোরের কেশবপুরে কবি, নাট্যকার ও কথাশিল্পী মুনছুর আযাদের প্রকাশিত ‘জীবন সন্ধ্যা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেলে ইমাননগর মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কেশবপুর ও মনিরামপুর উপজেলার সাহিত্য প্রেমিদের মিলন মেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।