আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প...
এবার নিজেকে একজন ‘শান্তির দূত’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন তাকে একজন শান্তিস্থাপক হিসেবে মনে রাখে, সেটাই তার একান্ত ইচ্ছা। তবে শান্তির এই বার্তার সমান্তরালেই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।