মেধাবৃত্তি ও সম্মাননা পেল অভয়নগরের ১৩৭ কৃতি শিক্ষা...
যশোরের অভয়নগরে ১৯টি বেসরকারি বিদ্যালয়ের ১৩৭ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে অভয়নগর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (এএপিএস) ও আজিজ সামছুন ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে নওয়াপাড়া কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।