প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন: মনোনয়ন জ...
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে সাংবাদিকদের মাঝে বইছে আমেজ ও দারুণ উৎকণ্ঠা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) ক্লাব কার্যালয়ে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।