যশোরে মহান স্বাধীনতা দিবস উদযাপন...
যশোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ ( বৃহস্পতিবার ২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় স্তম্ভে ফুল দিয়ে দিবসটির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।