বাড়িতে বাবার লাশ রেখে দুই ভাইয়ের মারামারি...
যশোরের কেশবপুরে আবদুল খালেক মান (৯০) নামে এক বৃদ্ধের লাশ বাড়িতে রেখে জমি নিয়ে বিরোধে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ছেলে। এক পর্যায়ে তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পুলিশের হস্তক্ষেপে এলাকাবাসীর সহায়তায় ওই বৃদ্ধের লাশ দাফন করা হয়েছে। আজ সোমবার যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।