কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ চায়না দুয়...
যশোরের কেশবপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিলে অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়।