• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় প্রকাশ্য দিবালোকে হামলায় আহত সাবেক কাউন্সিলরের মৃত্যু


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় নির্বাচনোত্তর প্রকাশ্য দিবালোকে দূর্বৃত্তদের হামলায় আহত চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের (কুঠিপাড়া-পান্টিপাড়া) সাবেক কাউন্সিলর ও চৌগাছা পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) মারা গেছেন। তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দুই শিশু সন্তানের জনক।

সোমবার (২৩ ফেব্রæয়ারী) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে ১৬ ফেব্রæয়ারী বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের কুঠিপাড়া মোড়ে তার উপর হামলা করে দূর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলেন। এসময় পেছন থেকে স্থানীয় চিহ্নিত কতিপয় দূর্বৃত্ত এসএস পাইপ দিয়ে তার মাথার পেছন দিকে হামলা করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির বুধবার ভোররাতে তার মাথায় অপারেশন করা হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘন্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে ৭২ ঘন্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা পৌরসভার সাবেক (অন্তর্বর্তী সরকার কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত) মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল।

চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি বলেও তিনি জানিয়েছেন।