পুনঃখননে হরিহর নদে জোয়ার-ভাটা: কেশবপুরে কমবে জলাবদ...
দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকা কেশবপুরের হরিহর নদ পুনঃখননের পর অবশেষে ফিরে পেয়েছে তার স্বাভাবিক জোয়ার-ভাটা ও পানির প্রবাহ। নদে প্রবল স্রোত ফেরায় কেশবপুর ও মণিরামপুর উপজেলার হাজারো কৃষকের মনে দেখা দিয়েছে নতুন আশার সঞ্চার। পলি অপসারণের ফলে বর্ষা মৌসুমের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ জমিতে সহজে ফসল ফলানোর সম্ভাবনা তৈরি হয়েছে।