কেশবপুরে ১০ দলীয় ঐক্য সমর্থিত মোক্তারের সমর্থনে স্...
যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর সমর্থনে স্বাগত মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পাবলিক ময়দান থেকে ওই মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষীণ করে পৌরসভা মোড়ে এসে শেষ হয়।