নির্বাচনের কারণে হচ্ছে না মধুমেলা...
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এবার হচ্ছে না সপ্তাহব্যাপী মধুমেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মধুমেলা হবে না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আগামী ২৫ জানুয়ারি মহাকবির ২০২তম জন্মবার্ষিকী।