বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় ও জিডিপির ৬ শতা...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহারে শিক্ষাখাতকে আমূল বদলে দেওয়ার এক উচ্চাভিলাষী রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে ইডেন কলেজসহ ঢাকার তিনটি খ্যাতনামা নারী কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।