ক্যারাভ্যানে নির্বাচনী প্রচারণার অনুমতি দিল ইসি...
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আরও উৎসবমুখর করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে প্রার্থীরা ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহন ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।