গোপনে কমিটি করায় মাদ্রাসা অধ্যক্ষের অপসারণের দাবিত...
যশোরের কেশবপুরে চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় গোপনে গভর্ণিং বডির পকেট কমিটি করায় অধ্যক্ষের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে এলাকাবাসী ওই মানববন্ধন করেন| মানববন্ধনে অংশ নেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা, দাতা, অভিভাবকসহ এলাকার সর্বস্তারের মানুষ।