অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশ...
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ বুধবার বিকালে জেলা যুবদলের ব্যানারে শহরের ঈদগাহ মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।