যশোরে আনন্দঘন পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত...
উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খুতবায় পাঠ করেন যশোর জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি রহমত কামনা করে দোয়া করেন ইমাম।