অভয়নগরে রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন...
যশোরের অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান মোল্যার (৮০) দাফন সম্পন্ন করা হয়েছে। সোমবার (১১ মে) বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে নিজ বাড়িসংলগ্ন মসজিদের সামনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।