কেশবপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু...
যশোরের কেশবপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জনাব আলী নতুন মূলগ্রামের মৃত ইমান আলীর ছেলে। মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ওয়ার্ডের ইউপি মেম্বার সিরাজুল ইসলাম।