অভয়নগরে ইয়াবাসহ আটক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড...
যশোরের অভয়নগরে মুরসালিন মোল্যা (২৪) নামে এক মাদকসেবীকে ইয়াবা ট্যাবলেটসহ আটকের পর তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন।