মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে গড়াই বাসের চালককে জরিমা...
যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টির দায়ে হাসান উদ্দীন (৩৫) নামে গড়াই পরিবহনের এক চালককে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলার নূরবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুু এই জরিমানা করেন।