বিশ্ব সংগীত দিবসে যশোরে শোভাযাত্রা ও আলোচনা সভা...
"সংগীতই হোক বিশ্বজয়ের মন্ত্র"—এই স্লোগানকে সামনে রেখে যশোরে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার বিকেলে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, মধুমতী অঞ্চল, যশোরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।