• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছার ঝন্টু হত্যা মামলার প্রধান আসামি আবু ওবায়দাকে আটক করছে র‌্যাব


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬, ০২:১৭
ছবির ক্যাপশন: ad728

চৌগাছা প্রতিনিধি:
চৌগাছার ঝন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবু ওবায়দাকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৬-এর গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটক করে।

গত ১৯ মে রাত ৮টার দিকে উপজেলার দক্ষিণসাগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ঝন্টু মিয়া উপজেলার মাড়ুয়া গাজীপাড়ার শফিয়ার রহমানের ছেলে। এ সময় তার ভাই আশানুর রহমানও আহত হন।

উল্লেখ্য, ওইদিন ঝন্টুর ১৪ বছর বয়সী মামাতো বোন জুঁইকে দক্ষিণসাগর গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত মিয়া অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে কিশোরীকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ঝন্টু মিয়া ও তার ভাইকে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষের  লোকজন। গুরুতর আহত ঝন্টু ও তার ভাইকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।  

এ ঘটনায় আবু ওবায়দার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, ঝন্টু মিয়া হত্যা মামলার প্রধান আসামিদাকে আটক করা হয়েছে। আটক আবু ওবায়দাকে যশোরে আনা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।