যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য ব...
যশোরেও হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্কাবস্থায় রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত দুই মাসে যশোরের দুটি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে দুই শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মার্চ মাসে দশ শিশুর হামে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে আক্রান্ত শিশুরা হামের টিকা নেয়নি বলেও প্রাথমিক তথ্যে উঠে এসেছে। এ কারণে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছে যশোরের স্বাস্থ্য বিভাগ।