প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের মধ্য দিয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ১২২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিনের। চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েই জাতীয় দলের টেস্ট ক্যাপ মাথায় তুললেন তিনি।