যশোর সদর হাসপাতালে সোনার চেইন ছিনতাইয়ের সময় নারী ছ...
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন কাটার সময় শাহানা খাতুন (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) নিচতলায় এ ঘটনা ঘটে। আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী।