যশোরে দুই দিনব্যাপী নিরাপদ খাদ্য উৎপাদন প্রশিক্ষণ ...
যশোরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ‘উত্তম উৎপাদন অনুশীলন’ (GMP) বাস্তবায়নের লক্ষ্যে হোটেল মালিকদের নিয়ে আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার (৫ মে) সমাপ্ত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ‘পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয়মূলক কার্যক্রম শক্তিশালীকরণ’ (STIRC) প্রকল্পের উদ্যোগে যশোর ক্লাব মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।